৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার। নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার মাদকবিরোধী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম চলমান আছে -ডিসি জাহিদুল ইসলাম। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 176 Time View

সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম চলমান আছে -ডিসি জাহিদুল ইসলাম

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

বুধবার ২২ অক্টোবর ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ও দক্ষ এবং পূর্বে দুর্ঘটনা ঘটান নাই এমন নির্বাচিত ২ জন পেশাদার চালককে পুরস্কৃত করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র‌্যালি বের হয়। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাইকারদের হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গ্রীন আমরেলা নামে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে । চালক, হেলপারদের প্রশিক্ষণ ও পোশাকের ব্যবস্থা করা সহ ড্রাইভারদের জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে।তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হব।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আবদুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই এর জেলা প্রতিনিধি মো. জামান মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category