৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা জুলাইয়ে শহীদদের খোঁজখবরে নারায়ণগঞ্জে। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 483 Time View

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা জুলাইয়ে শহীদদের খোঁজখবরে নারায়ণগঞ্জে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি-
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ রোববার ছয় জুলাই সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ নয়ামাটি এলাকার শহীদ রিয়াগোপ ও সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়া আক্তার সিমু সহ নারায়ণগঞ্জের জুলাইয়ের শহীদের বাড়ির লোকজনদের খোঁজখবর নিতে আসেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কবি নীরব রায়হান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শারমিন এস. মুরশিদ বলেছেন, “আমরা পুরো মাসটিকে ডেডিকেট করেছি এই জুলাই আন্দোলনের ওপর। যারা চলে গেছে, তাদের পরিবারের কাছে গিয়ে এটা বলতে চাই যে ‘আমরা তোমাদের ভুলিনি এবং ভুলব না’। তোমরা যে আত্মত্যাগ করে গেছ, তোমাদের যে ক্ষতি হয়েছে সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চ টা করবে। এ দেশের মানুষও তাদের স্মরণ রাখবে।

তিনি আরও বলেন, “ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়াম হয়েছে। সেখানে যখন বাচ্চারা খেলতে যাবে, বছরের পর বছর, যুগের পর যুগ রিয়ার নামটা থাকবে। তারা জিজ্ঞেস করবে—এই নাম কেন দেওয়া হলো? তখনই রিয়ার গল্পটা সবাই জানবে।”

উপদেষ্টা বলেন, “স্টেডিয়ামে সুন্দর একটা কর্নার থাকবে। সেখানে আমাদের রিয়া ও সিমু সহ যেসব বাচ্চারা হারিয়ে গেছে, তাদের নামসহ একটি কর্নার থাকবে। আজ রিয়ার মায়ের কাছে আসতে পেরেছি ভালো লাগছে সকলের বাড়িতে যেতে পারলে আরো বেশি ভালো লাগতো তবে সব শহীদের বাড়িতে যাওয়া কঠিন।
এই এগারোটি মেয়ে যারা শহীদ হয়েছে এই প্রথম এগারো জন মেয়ে এবং ১৩৫টি শিশু শহীদ হয়েছে, আমরা চাই তাদের পরিবারের চোখের জল মুছে দিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category