৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

সিদ্ধিরগঞ্জের সরকারী দপ্তর পরিদর্শনে নাঃগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 275 Time View

সিদ্ধিরগঞ্জের সরকারী দপ্তর পরিদর্শনে নাঃগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো: রায়হান কবির। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে তিনি বিভিন্ন দপ্তরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ও সেবাগ্রহিতাদের সাথে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন।

এসময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলমের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন। পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। থানা পরিদর্শনের পর তিনি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে যান। সেখানে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন। সর্বশেষ তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, নিয়মিত কার্য তালিকার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের কয়েকটি দপ্তর পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। দপ্তর গুলোকে গতিশীল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: নাসির উদ্দিন, গোদনাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category