নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
১৯ জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহবিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।