২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। মায়ের আঁচল রিপোর্ট one student, one tree বাস্তবায়নের লক্ষে সোনারগাঁওয়ে ২৫ হাজার চারা গাছ বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ । মায়ের আঁচল রিপোর্ট মাসদাইরে বিকাশ ব্যবসায়ীক হত্যার প্রধান আসামী জাকিরকে গ্রেফতার করেছে ফতুল্লার পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন ,নারায়ণগঞ্জ সদর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফল মেলা ২০২৬ এর উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট এইচএসসি আলিম ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নকলমুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কঠিন নির্দেশনা,না মানলে ব্যবস্থা। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লা দেলপাড়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই ও দুই হাতের রগ কেটে হত্যার দায়ের স্ত্রীকে গ্রেফতার । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 12 Time View

চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে হওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার(১১জুলাই) দিনব্যাপী কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মোঃ ইছহাক ওরফে সাগর (৪২), মোঃ কামাল (৪০), মোঃ আলমগীর (৪৫), মোঃ জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মোঃ সুমন (৪১), মোঃ রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। এদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ তারিখে সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের ওই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত করতে মাঠে নামে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান , আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজই তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category