১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদে জয় পেয়েছেন অভিভাবক ঐক্য পরিষদ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সদর বন্দর উপজেলা চলমান বাংলাদেশ ডিজিটাল বিডিএস জরিপ বিষয়ে অবহিতকরণ সভায় অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করেন শাখাওয়াত হোসেন খান। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। মায়ের আঁচল রিপোর্ট রবিবার ২৮ জুন বাংলাদেশিদের জন্য ভিসা দিচ্ছে ভারত সেই খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ। মায়ের আঁচল রিপোর্ট সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরুদী আইনে মামলা। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারের টেকনাফে রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনায় প্রশাসনের নজরদারি। নারায়ণগঞ্জের ২টি প্রাইভেটকার ও ১টি মাইক্রোবাস উদ্ধার সহ অন্তঃজেলা গাড়িচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে জেলা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান। মায়ের আঁচল রিপোর্ট

আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদে জয় পেয়েছেন অভিভাবক ঐক্য পরিষদ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 15 Time View

আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদে জয় পেয়েছেন অভিভাবক ঐক্য পরিষদ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট, হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদেই জয় পেয়েছে অভিভাবক ঐক্য পরিষদ।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার নূরুননাহার বিউটির উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ বেল্লাল হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক হালিমা খাতুন সহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ এস এম আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা প্রতীক নিয়ে তানভীর আলম ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীক নিয়ে মো. শফিউদ্দিন ৮০ ভোট পান।

অন্যদিকে নারী অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে ফাহমিদা আক্তার ৮৮ ভোট এবং আম প্রতীক নিয়ে শারমীন আক্তার ৭৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৮৬১ জন ভোটার ভোটা দিয়েছেন। প্রদত্ত ভোটের হার ৫৮ দশমিক ৯৮ শতাংশ।বাতিল হয়েছে ৪৬ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category