৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ ডিসি।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬,
  • 65 Time View

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ ডিসি।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সমন্বিত আয়োজনে ফতুল্লা স্টেডিয়ামের সামনে সকাল ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

ডেঙ্গু প্রতিরোধ ও নগরীকে পরিচ্ছন্ন রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” বর্ণাঢ্য রেলি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
“পরিষ্কার পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। জাতীয় পর্যায়ে একই কর্মসূচি আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে আগামী তিন মাস প্রতি শনিবার জেলার সকল সরকারি দপ্তর, স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদেও এ কার্যক্রম একযোগে শুরু হয়েছে।

কর্মসূচির মূল লক্ষ্য— এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ে পরিচ্ছন্নতা সংস্কৃতি গড়ে তোলা।গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সরকার জাতীয়ভাবে এ বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সে কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করল।

জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন,“ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতি শনিবার আমরা সরকারি দপ্তরগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাব। পাশাপাশি বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। আমাদের লক্ষ্য একটি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা।”

বিশেষ অতিথি পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষাও আমাদের দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেবে। অভিযানে কেউ বাধা দিলে বা সরকারি নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়েই এ অভিযান সফল করতে হবে।”

বক্তারা বলেন, ডেঙ্গু এখন আর কেবল স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ। তাই প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category