১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফতুল্লার কাশিপুরে আশ্রয় সমিতির কার্যালয় ঘেরাও, সদস্যদের বিক্ষোভ নারায়ণগঞ্জ বন্দরে চিকিৎসায় অবহেলায় ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত। নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা @ খোকন ডাকাতসহ ০৩ জন ডাকাত গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন। এসআই (নি:) হতে ইন্সপেক্টর (নি:) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের এসও সংলগ্ন ঈদগা মাঠের পাশে ফার্নেস অয়েল জ্বালানী তেলের গোডাউনে হঠাৎ বিস্ফোরন। নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি ।

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫,
  • 552 Time View

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিবেদক: সম্পৃতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম “এমাজন প্রাইম ভিডিও” এর জন্য নির্মিত “Timeless Waltz” নামক চলচিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর “লিওন লি”। এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক ও হালের জনপ্রিয় অভিনেত্রী আইরিন ইরানী।

উনিশ শতকের একজন সম্ভ্রান্ত মেয়ে এলেনা একটি রহস্যময় রূপালী পকেট ঘড়ি আবিষ্কার করেন যা তাকে সমসাময়িক শহরের ব্যস্ত ও আধুনিক জগতে নিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর তার লি ইফানের সাথে পরিচিত হয় এবং তাকে এই অপরিচিত যুগে চলাচল করতে সাহায্য করেন। একপর্যায়ে প্রেম এবং কর্তব্য ছিন্ন করে, লি ইফানকে কেবল স্মৃতি রেখে আবেগ এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে এই চলচ্চিত্রটিতে।

পলক জনান, হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে, ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিলো আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে প্রিয় রিফাত হাওলাদার শামিল ভাই যার কারণে তার কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্রটিতে আবেগ, সঙ্গীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে যার ফলে দর্শক খুব সদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো ভালো কাজের মধ্যদিয়ে বিশ্বের দরবারে আমার দেশকে রিপ্রেজেন্ট করে সকলের ভালোবাসা অর্জন করতে পারি।

চলচ্চিত্রটিতে চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হাওলাদার শামিল। জানাগেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই “এমাজন প্রাইম ভিডিও” তে চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরো অভিনয় করেছেন দেলোয়ার উদ্দিন, তাইয়েবা রহমান সুকন্যা, এল ডি হৃদয়, তাহমিনা নুর তানিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category