নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.রাতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ৯২ জন আসামি গ্রেফতার করা হয়।
যে সমস্ত স্থানগুলোতে অভিযান চালানো হয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযান পরিচালনাকালে ১২ জন মাদকসেবী ও অন্যান্য আইনে ২জন= সর্বমোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা:-অভিযান পরিচালনাকালে ২২ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানা:-অভিযান পরিচালনাকালে ১০ জন মাদকসেবী, অন্যান্য আইনে ০৩ জন= সর্বমোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা:-পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবী, ০৪ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য= সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানা:-অভিযান পরিচালনাকালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩ ক্যান বিয়ার, ০১ বোতল দেশীয় মদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী, ০৩ জন মাদক সেবনকারী, ০১ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য সহ= সর্বমোট ০৭ জন কে গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানা:-মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ১৮০ বোতল বিয়ারসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, এছাড়া হত্যা মামলার ওয়ারেন্ট মূলে ১ জন ও সি আর ওয়ারেন্ট মূলে ১ জন গ্রেফতারসহ ০৬ জন গ্রেফতার।
রূপগঞ্জ থানা:-বিশেষ অভিযান পরিচালনায় রূপগঞ্জ থানায় ০৪ জন মাদক সেবনকারী ও অন্যান্য ধরার অপরাধে ০২ জন= সর্বমোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা:-অভিযান পরিচালনাকালে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা সহ ১৩ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী= সর্বমোট ১৩ জন কে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে সাতটি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন ও ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট
৯৬ (ছিয়ানব্বই) জন আসামীদের গ্রেফতার করেছে । রবিবার ১৩ সেপ্টেম্বর গ্রেফতারকৃত আসামিদেরকে কোর্টে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে