২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ১৮৩ বোতল ESKUF সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে দুই পা ভেঙে দেওয়া সহ চোখেও আঘাত লাগার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে দুই পা ভেঙে দেওয়া সহ চোখেও আঘাত লাগার অভিযোগ পাওয়া গেছে।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬,
  • 4 Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে দুই পা ভেঙে দেওয়া সহ চোখেও আঘাত লাগার অভিযোগ পাওয়া গেছে।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৬.৫০ মিনিটের সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সাইনবোর্ড-চাষাঢ়াগামী সড়কে এ ঘটনাটি ঘটেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় জনসাধারণ অজ্ঞাত এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে তার দুই পা ভেঙে যায় বলে জানা গেছে।
আহত সুমনের ছেলে নীরব বলেন, ‘আমার আব্বুর নাম মো. সুমন মিয়া। আমরা ডগাইর বাজার এলাকায় থাকি। আমার আব্বু কেন এখানে এসেছেন, তা আমরা জানি না। এখানে এসে শুনতে পেয়েছি, আমার আব্বুর হোন্ডার সঙ্গে সংঘর্ষে দুটি পা ভেঙে গেছে এবং চোখেও আঘাত লেগেছে। জালকুঁড়ি এলাকায় কেন এসেছেন, সেটাও আমরা জানি না। আমার আব্বুর কাছে কোনো টাকা পাইনি, শুধু একটি মোবাইল পেয়েছি।’
আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে তার ছেলে জানান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত পেলে পরে জানানো হবে।

তবে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইউসুফ মুঠোফোনে জানান, ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, আহত ব্যক্তি সুমন একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে গেছেন। তবে রাস্তা পারাপারের সময় হোন্ডার সঙ্গে ধাক্কা লেগে তার দুই পা ভেঙে যেতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category