৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তুলে ধরেন নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ ৯২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রবেশ পথ বন্ধ করে চাষাড়ায় আবারো ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে যানচলাচল বন্ধ জনজীবন বিপর্যস্ত । নারায়ণগঞ্জে এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ্ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন।

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 4 Time View

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ: মানবিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া চার বছর বয়সী শিশু আবদুল্লাহকে দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সময় শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি শিশুটিকে নিরাপদে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো এবং পরিবারের সন্ধানে সহযোগিতা করায় অটোরিকশাচালককেও সম্মানী প্রদান করা হয়।

জানা যায়, সকাল ৭টায় আবদুল্লাহ বাসা থেকে নিখোঁজ হয়। সকাল ১০টার দিকে গাবতলা মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে আহত হলে অটোরিকশাচালক শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে পরিবারের সন্ধান করতে থাকেন তিনি। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও পরিবারের সন্ধান না পেয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে উপস্থিত হন।

বিষয়টি জানার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন শিশুটির পরিবারের সন্ধানে উদ্যোগ নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে লালখান, কুতুবপুর এলাকায় শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে আবদুল্লাহকে তার পরিবারের হাতে তুলে দেন।

এ সময় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়। একই সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করায় অটোরিকশাচালককে সম্মানী প্রদান করা হয়।

শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনা প্রমাণ করে, প্রশাসনের আন্তরিক উদ্যোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা এবং একজন সাধারণ মানুষের মানবিক দায়িত্ববোধ একসঙ্গে কাজ করলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category