২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন নারায়ণগঞ্জে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ হক চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে তুলে ধরেন নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জনসহ ৯২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রবেশ পথ বন্ধ করে চাষাড়ায় আবারো ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করছে যানচলাচল বন্ধ জনজীবন বিপর্যস্ত । নারায়ণগঞ্জে এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ্ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন।

সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান- রেজার রিপন

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 5 Time View

সেলিনা হায়াৎ আইভি আপা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বাসায় আরাম আইসে ঘুমান

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

১৪ অক্টোবর এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপন সাবেক মেয়র আইভি কে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন আর জয় বাংলা নিষিদ্ধ স্লোগান। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না।

আপনি জয় বাংলা স্লোগান দিয়ে পূর্বের মত রক্ত গরম করার রাজনীতি কইরেন না। বাসায় একটু আরামে ঘুমান। আপনার বাসায় যাইনি, আপনাকে ডিস্টার্ব করি নাই। আপনার সঙ্গে যারা ছিল যারা থাকবে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। আপনি এমন কোন কাজ কইরেন না যাতে সাধারণ নেতাকর্মীরা বাসায় থাকতে না পারে।১৪ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ বিক্ষোভের আয়োজন করে।

তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুর্নজামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুর্নজামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।শুনানী শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান ধরেন।

ওই সময়ে কাজলকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে আইভীর পাশে হাঁটতে দেখা যায়। এ ঘটনার পর আইভীর আইনজীবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।

১৩ অক্টোবর রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে, অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category