৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত। নারায়ণগঞ্জে ১৮৩ বোতল ESKUF সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে দুই পা ভেঙে দেওয়া সহ চোখেও আঘাত লাগার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ।

রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর পক্ষে তারুণ্য উৎসব এর অংশগ্রহণকারীদের বই উপহার। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 480 Time View

জেলা সরকারী গণগ্রন্থাগার আয়োজিত তারুণ্যের উৎসবে অংশগ্রহণকারীদের জন্য বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ বই প্রদান

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,সাদ্দাম হোসেন মির্জা –

সৃজনশীল লেখকদের নিয়ে গড়ে উঠা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তারুণ্যের উৎসব-২০২৫ -এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বই উপহার দেন । 

২৭ জুলাই রবিবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে এ বই লাইব্রেরীয়ানের হাতে তুলে দেওয়া হয়। সে সময় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম আরজু, সদস্য কবি আবুল কালাম আজাদ, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি এ. এস. এম. এনামুল হক প্রিন্স ও মোঃ সাদ্দাম হোসেন মীর্জা উপস্থিত ছিলেন । এছাড়াও সে সময় কবি মুজিবুল হক কবীর -এর অনুবাদ গ্রন্থ বুট পড়া পুসি, কবি শফিক আরজু লেখা কবিতার বই এই দিগন্ত, কবি এনামুল হক প্রিন্স -এর কবিতার বই জোছনা ছুঁয়ে যায়, কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ান এর ছড়াগ্রন্থ টেংরা মাছের বিয়ে, এম শাহজাহান -এর উপন্যাস বেদনার বালুচর বই গুলো লাইব্রেরীয়ানে হাতে তুলে দেওয়া হয়।
এ সময় কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু সংগঠনের মুখপাত্র কাব্যছন্দ সাহিত্য সাময়িকী লিটল ম্যাগাজিন লাইব্রেরীয়াকে সৌজন্য সংখ্যা প্রদান করেন।

বই হস্তান্তর কালে  নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এর লাইব্রেরীয়ান দেবাশীষ ভদ্র সকলের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং পাঠক তৈরিতে লেখকদের ভূমিকা বিষয় আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category