২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত। নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের ঢিলে ওসি গুরুতর আহত। ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অধ্যাপক মামুন মাহমুদকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা জাসাস-এর ফুলেল শুভেচ্ছা । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা ০৭টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী সংগঠনের ০৯ জনসহ মোট ৯৮ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যসূচি পালন। নারায়ণগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত নারায়ণগঞ্জ জেলা হয়ে কুমিল্লা জেলা দিয়ে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ ও সভায় হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬,
  • 1 Time View

আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত বিশ্ব বসতি দিবস।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

রবিবার ৫ অক্টোবর ২০২৬ জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অফিসের যৌথ আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রদক্ষিণ করে।

র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের বিশ্ব বসতি দিবসে “জলাবদ্ধতামুক্ত নগর, স্বস্তির জীবন”, “প্রকৃতি বাঁচিয়ে নগর গড়ি”, “নিরাপদ আবাসন সবার প্রয়োজন” এবং “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন” বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিশ্ব বসতি দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার অঙ্গীকার। আজকের পরিকল্পনাই নির্ধারণ করবে আগামী দিনে আমাদের শহর কতটা বাসযোগ্য হবে। জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা ও যানজট একটি বড় সমস্যা। আমরা চাই প্রকৃতি বাঁচিয়ে নগর গড়তে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে।
আলোচনা সভায় বক্তারা বাসযোগ্য ও নিরাপদ নগর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, পরিকল্পিত নগরায়ন এবং নিরাপদ আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category