জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আমরা আপনাদের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ১১ দল আপনাদের পাশে আছে, আপনারা কি ১১ দলের সঙ্গে আছেন?
হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিমরাইল কাঁচপুর ট্রাকস্ট্যান্ডে লংমার্চের পথ সমাবেশে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৪শের শহীদ যোদ্ধাদের দাবি পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, নারায়ণগঞ্জবাসী ২০২৪ সাল মনে আছে ,এই রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত ঢেলে দিয়েছিলেন মনে আছে?
আপনাদের সঙ্গীরা লড়াই করেছিল। কিন্তু আপনাদের সঙ্গীদের-শহীদদের দাবি কি পূরণ হয়েছে? হয় নাই। সেই দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নেমেছি আপনাদের চুলায় গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা রাস্তায় নেমেছি আপনার ঘরে বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা রাস্তায় নেমেছি মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য,দাবি পূরণ করে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।
আমরা গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য রাস্তায় নেমেছি। আপনাদের চুলায় গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনাদের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছি। আমরা আপনাদের পাশে আছি।’আপনারা কি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ!
এর আগে রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির সূচনা করা হয়। পরে লংমার্চের সমাবেশ প্রথমটি নারায়ণগঞ্জের শিমরাইল কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল, মীরসরাই ও সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক সংগঠক সার্জিস আলম(উত্তর অঞ্চলের), সদস্য সচিব আখতার হোসেন এমপি , মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জাব্বার , জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের আহমেদ সর্দার প্রমুখ।