নারায়ণগঞ্জে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
পুলিশ সূত্রে জানা গেছে,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ।
মাদক ব্যবসায়ীগল হলো ১। মোঃ রিপন কাজী (৫৬), পিতা- মৃত মতলব কাজী, মাতা-মৃত সুফিয়া বেগম, সাং-দাপা ইদ্রাকপুর, রিপন কাজীর বাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ
অভিযানটি ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকাল ৪.৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর সাকিনস্থ রিপন কাজীর বাড়ীর সামনে বালুর মাঠে অভিযান পরিচালনা করা হয়েছে।
আসামীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।