২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ। নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এড. ড. খন্দকার মারুফ হোসেন। नेपाल गृह, संचार एवं कानून मंत्री महतो ने जिला पुलिस कार्यालय का निरीक्षण किया/ নেপাল গৃহ, যোগাযোগ ও আইনমন্ত্রী মহত্তোর জেলা পুলিশ কার্যালয় পরিদর্শন। মেঘনা বিএনপির সাবেক সদস্য সচিব এম মিজানুর রহমানের বড় ভাই মেজর (অব:) মেহবুব রহমান ডালিম এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। नेपाल रसुवा बाढ़ पीड़ितों के लिए नेशनल मेडिकल कॉलेज और नेपाल मेडिकल कॉलेज की संयुक्त पहल, 75 लाख रुपये की सहायता/ নেপালের রাসুয়া বন্যাদুর্গতদের জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ ও নেপাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগ, ৭৫ লাখ রুপি সহায়তা। মিডিয়া কাভারেজের জন্য সংশ্লিষ্ট প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক/প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির कैसीनो में नेपाली नागरिकों को प्रवेश कराकर जुआ खिलाने और खेलने के आरोप में 8 गिरफ्तार/ক্যাসিনোতে নেপালি নাগরিকদের প্রবেশ করিয়ে জুয়া খেলানো ও খেলার অভিযোগে ৮ জন আটক। নারায়ণগঞ্জ ফতুল্লা রেল স্টেশন,এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ১২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬,
  • 25 Time View

নৈতিকতা ও মূল্যবোধ অর্জনই আসল উদ্দেশ্য হওয়া উচিত, শিক্ষাকে শুধুমাত্র ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বললেন: মোঃ রায়হান কবির

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬ নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ আলিনুর খান।

মতবিনিময় সভায় উপস্থিত অভিভাবকরা স্কুলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মূল্যবান পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক অভিভাবকদের প্রতিটি বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। তিনি উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে পর্যালোচনা করে দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের শুধু ফলাফলমুখী শিক্ষার পেছনে না ছুটে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং বাস্তবজীবনের উপযোগী জ্ঞান অর্জনের দিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। তবেই তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

বিশেষ অতিথির বক্তব্যে এডিসি মোহাম্মদ আলিনুর খান বলেন শিক্ষাকে শুধুমাত্র একটি সার্টিফিকেট এর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এটার বিস্তার ঘটিয়ে দিতে হবে সমাজ ও দেশ কে ভালো কিছু উপহার দিয়ে, সেই লক্ষ্য নিয়েই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিশেষ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

“অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category