৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬,
  • 2 Time View

নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের ১ম ব্যাচে ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, বীজ উৎপাদন, পরিচর্যা, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রচলিত কৃষি যখন চ্যালেঞ্জের মুখে, তখন মাশরুম চাষ হতে পারে একটি টেকসই বিকল্প। এটি জলবায়ু সহনশীল, কম জায়গায়, কম খরচে করা যায় এবং পুষ্টিগুণে ভরপুর।
ডিসি আরো বলেন, আমরা চাই না তরুণরা শুধু চাকরির পেছনে ছুটুক, তারা উদ্যোক্তা হোক। এই প্রশিক্ষণ থেকে যে জ্ঞান পাবে, তা দিয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করবে, পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাশরুম চাষ একটি লাভজনক কৃষি উদ্যোগ। শহর এলাকায় যাদের জমি কম, তারাও ঘরের এক কোণে বা বারান্দায় মাশরুম চাষ করে মাসে ভালো আয় করতে পারেন।

তিনি আরও বলেন, আমরা প্রথম ব্যাচে ৪৫ জনকে প্রশিক্ষণ দিচ্ছি। পর্যায়ক্রমে আরও ব্যাচ করা হবে। প্রশিক্ষণ শেষে তাদের বীজ, উপকরণ ও বাজার সংযোগে সহায়তা করা হবে, যাতে প্রশিক্ষণ শুধু সার্টিফিকেটে সীমাবদ্ধ না থেকে বাস্তব আয়ের উৎসে পরিণত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category