সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান রহমান এর নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরী এর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়েছে।
অভিযান পরিচালনাকালে ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.বিকাল ০৪.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা গামী রোডে পুলিশ চেকপোস্টের
সামনে পাকা রাস্তার উপর হতে নাজমুল হাসান (২৫), পিতা-মোঃ আয়নাল খান, মাতা- নাসিমা বেগম, সাং-দীঘরাজ বাজার, থানা- মংলা বন্দর, জেলা- বাগেরহাট, আসামিকে ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।