৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন আইজিপি । নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৪৮১ পিস ইয়াবাসহ ৬১ জন আসামি গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জে পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনশন। নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে পরিচ্ছন্নতা অভিযান ও ওয়াপদা খালের পাড়ে বৃক্ষরোপণ নারায়ণগঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত। তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগ: পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সোনারগাঁও নয়াপুর বাজারে আন্ডার পাস নয় ফ্লাইওভার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ওই মেয়র সাহেব ওই নিষিদ্ধ স্লোগান জয় বাংলা দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান! তবে কিন্তু আপনার ওই হোয়াইট হাউজের ইটও থাকবে না- এড টিপু মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: চার ঘণ্টার প্রচেষ্টায় পরিবারের কোলে ফিরল চার বছরের আবদুল্লাহ

নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, অক্টোবর ১৯, ২০২৬,
  • 21 Time View

নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সিটি প্রশাসক।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জেটি, বিদ্যুৎ, আলোকসজ্জা ও যাতায়াত ব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন এই উৎসবের একটি ভাবগম্ভীর পর্ব। এই পর্বটি যাতে সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলার সঙ্গে ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, সে জন্য জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা ও বিসর্জন সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ৫ নম্বর ঘাটসহ জেলার সকল বিসর্জন ঘাট ও পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বিসর্জন ঘাটে ও আশপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ট্রাফিক ও জননিরাপত্তা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ নজরদারি ও বাড়তি ফোর্স মোতায়েন আছে এবং থাকবে। পুলিশ, আনসার ও বিজিবির পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলার মোট ২৪০টি পূজামণ্ডপসহ বিসর্জন ঘাটগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা নিশ্চিত করতে এবার বিসর্জন ঘাট ও মণ্ডপগুলোর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শহরের বিভিন্ন মণ্ডপ ও এলাকা পরিদর্শন করে শান্তিপূর্ণ বিসর্জন ও সম্প্রীতি বজায় রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট প্রতিমা বিসর্জনস্থল হিসেবে দুর্গাপূজা উদযাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই ঘাট পরিদর্শন করা হয়েছে।

বিসর্জন ঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, এসআরবি, পুলিশ, ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। বিসর্জন প্রক্রিয়া সহজ করতে ঘাটে বিশেষ জেটি তৈরি করা হয়েছে। বিসর্জনের সময় নদীতে যেকোনো জরুরি পরিস্থিতি বা দুর্ঘটনা মোকাবেলায় ঘাটে সার্বক্ষণিক ডুবুরি দল (ফায়ার সার্ভিস) মোতায়েন রাখা হবে বলে সূত্রে জানা গেছে।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ০১৭১২৯৬৭২৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category