নারায়ণগঞ্জে অত্যন্ত ভাব গম্ভীর্য ও অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের মাধ্যো দিয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সমাপ্তি প্রশংসায় ভাসছেন প্রশাসন।
হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
২১ অক্টোবর ২০২৬ খ্রি. দিবাগত রাত বৃহস্পতিবার ০৩.১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ০৫ নং ঘাটে প্রতিমা বিসর্জনের সমাপ্তি হয়। এবারের সনাতনীদের পূজায় ২৪০টি পূজামণ্ডপের মধ্যে ২১৪ টি বিসর্জন দেয়া হয়। ২৫ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হবে না। আর ০১ টি পূজা মন্ডপের প্রতিমা আগামীকাল বিসর্জন দেয়া হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৪৩ টি পূজা মন্ডপের মধ্যে ০২ টি, ফতুল্লা মডেল থানাধীন ২৯ টি পূজা মন্ডপের মধ্যে ০৫ টি, রূপগঞ্জ থানাধীন ৫৭ টি পূজা মন্ডপের মধ্যে ০৯ টি, আড়াইহাজার থানাধীন ৩৭ টি পূজা মন্ডপের মধ্যে ০১ টি এবং সোনারগাঁও থানাধীন ৩৮ টি পূজা মন্ডপের মধ্যে ০৮ টি পূজা মন্ডপের প্রতিমা এবার বিসর্জন দেয়া হবে না।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান , পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান(পিপিএম ), মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু মহোদয় এবং পূজা উদযাপন কমিটির
নেতৃবৃন্দ প্রতিমা বিসর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। এবছর পূজা মন্ডপগুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারী ও শিশু এবং বয়স্ক লোক কোন নির্যাতন বা হয়রানির শিকার হয়নি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সহ জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে সফলভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করেছেন। জেলা পুলিশ, ডিএসবি, জেলা গোয়েন্দা টিম এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত QRT টিম এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থেকে শান্তিপূর্ণ সুশৃংখলভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আবারো প্রমাণ করলেন প্রশাসন চাইলে সবকিছু সুষ্ঠ এবং সুন্দর হয় আর সেই কারণেই নারায়ণগঞ্জ প্রশাসন প্রশংসায় ভাসছেন।