নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ পালিত।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার ২৪ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোঃ রায়হান কবির এর অংশগ্রহণে সদর উপজেলায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকল নাগরিকের সম্মিলিত সহযোগিতা কামনা করছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।