১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন। নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলার অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড নামে এক আসামি পুলিশের গুলিতে আহত । নারায়ণগঞ্জে ১০ কেজি গাজাঁ এবং ২০ বোতল স্কার্প সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ৪৩ তম ও ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬,
  • 1 Time View

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ ,সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে দেশজুড়ে এই আয়োজন করা হয়েছে।

সেই ধারাবাহিকতার আলোকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বরফ কল মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ প্রদর্শনী, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের তত্ত্বাবধানে জেলার সকল উপজেলায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আশ্রাফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম এমপি বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য শুধু প্রদর্শনী নয়, খামারিদের সচেতন করা, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনে উৎসাহিত করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category