৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ 

বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার

হারুন অর রশিদ সাগর,আরিফ হাসান, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, নভেম্বর ২১, ২০২৬,
  • 7 Time View

বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের এস আই মনোয়ার এর বিরুদ্ধে মাদক সহ দুই ব্যক্তিকে আটকের পর তিন লাখ টাকা লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন।

এছাড়াও সাগর ও সোহেল নামের কাউকে তিনি গ্রেফতার করেননি, তিনি যে মাদক কারবারিদের গ্রেফতার করেছেন তারা হলেন একাধিক মাদক মামলার আসামি জনি ও শুভ। বরং ধৃত এই দুই মাদক কারবারিকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন।

অভিযানের বিবরণ :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বন্দর ২১ নং ওয়ার্ডের রূপালী হাউজিং এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল পরিচালনা করে রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, রূপালী হাউজিংয়ের ৯ নম্বর গলির পাকা রাস্তার ওপর কয়েকজন মাদকসেবী মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সেখানে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে।

আটক ও উদ্ধার: সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুজনকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে বন্দর থানার স্বলেশ্বরচক এলাকার মৃত আহাম্মদ হোসেনের ছেলে মো. জনি (৪০)-এর প্যান্টের পকেট থেকে ২ পিস এবং রূপালী হাউজিং ৯ নম্বর গলির বাসিন্দা মো. লিলু মিয়ার ছেলে মো. শুভ (৪০)-এর লুঙ্গির কোচর থেকে ২ পিসসহ মোট ৪ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রসঙ্গে বন্দর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ব্যক্তিগতভাবে সেবনের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বিচারিক আদালত নং-৩) আদালতে পাঠানো হয়।

অপরদিকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি যা মাদক কারবারি সাগর ও সোহেল নামের দুজনকে আটক করে (০৩) তিন লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে এসআই মো. মনোয়ার হোসেন বলেন, “টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সাগর ও সোহেল নামে কাউকে আমি চিনি না এবং এ ধরনের কোনো ঘটনায় আমি জড়িত নই। আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি এবং ইয়াবাসহ জনি ও শুভকে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠিয়েছি। এছাড়াও ”আমি বন্দর পুলিশ ফাঁড়িতে প্রায় দুই মাস যাবত যোগদানের পর থেকে এই যাবৎ প্রায় ৭০ জনের উপরে মাদক সেবী ও ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করিয়েছি। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে কতিপয় অসাধুচক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে আমার ধারণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category