৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিদেশি পিস্তলসহ ২ জন আর্মস ক্যাডার গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 177 Time View

বিদেশি পিস্তলসহ ২ জন আর্মস ক্যাডার গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ ,
সোমবার ০৫ মে দিবাগত রাত ০৩:০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকা হইতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে ও এসআই (নিঃ) মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩ রাউন্ড গুলি ও ১ টি বিদেশি পিস্তলসহ ২ জন আর্মস ক্যাডার গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিরা হল মোঃ আমির হোসেন সনেট (৩৮), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-খাঁনপুর, জোড়া পানির টাংকি, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, সজীব রায় (২৫), পিতা-গোপাল রায়, সাং-৭৭নং নগর খাঁনপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়ের দখল হতে ০১টি পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০৩ রাউন্ড গুলি জব্দ করেন।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম জানায়,০৫ মে রাতে অনুমানিক ০৩:১৫ ঘটিকার সময় একটি অটোরিক্সা যোগে দুইজন যাত্রী আদমজী, নারায়ণগঞ্জ রোডের দিকে দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে আসে। চেকপোস্টে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে উপরোক্ত আসামীদ্বয় অটোরিক্সা হতে লাফ দিয়ে দৌঁড়িয়ে পালানোর চেষ্টাকালে পুলিশের টিম আসামীদ্বয়কে দৌঁড়িয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ক্যানেলপাড় সাকিনস্থ চেয়ারম্যান অফিসের ব্রীজের দক্ষিণ পাশে সেলিম মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করে।
ধৃত আসামি মোঃ আমির হোসেন সনেট এর দেহ তল্লাশীকালে তার পরিহিত ফুল প্যান্টের সাথে কোমড়ের ডান পাশে গোজানো অবস্থায় ০১টি সোনালী রংয়ের পিস্তল এবং ম্যাগজিন এর ভিতরে ০৩ (তিন রাউন্ড) গুলি লোড অবস্থায় জব্দ করে। ধৃত আসামীদ্বয়কে অবৈধ অস্ত্র নিজেদের দখলে রাখার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় রাত্রিকালীন ছিনতাই করার উদ্দেশ্যে উক্ত অবৈধ অস্ত্র নিয়ে অটোরিক্সা যোগে অভিনব কায়দায় রাস্তায় ঘোরাঘুরি করে। রাস্তায় পথচারী ও যাত্রীদেরকে একা পাইলে খুন জখম সহ হত্যা করে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যাওয়ার মতো অপরাধ সংঘটিত করে।
০১নং আসামী মোঃ আমির হোসেন সনেট (৩৮) অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে ও ০২নং সজীব রায় (২৫), দুজন আসামী একই কাজ সংঘটিত করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (A)/১৯(f) ধারার অপরাধ করেছে।
আরো জানায়,ধৃত সন্ত্রাসী মোঃ আমির হোসেন সনেট (৩৮) এর নামে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানায় হত্যা মামলা রয়েছে। তাদেরকে ০৭(সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category