৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

অন্তবর্তী সরকারের ভূমি ও বেসরকারি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফঃ ৮৩ বছরের মারা গেছেন।। মায়ের আঁচল রিপোর্ট।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪,
  • 294 Time View

অন্তবর্তী সরকারের ভূমি ও বেসরকারি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফঃ ৮৩ বছরের মারা গেছেন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী।

ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাঁকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং স্নাতক ও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনে এলএল.বি সম্পন্ন করেন।[ হাসান আরিফ তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৬৭ সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে। এরপর ১৯৭০ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন লিমিটেড এবং গ্রামীণফোন বাংলাদেশ। তিনি বর্তমানে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমপ্লেক্সের উপদেষ্টা।

আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা হবে। প্রয়াত হাসান আরিফ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category