নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!!
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর, বিশেষ প্রতিনিধি:-
রবিবার ২৫ জুলাই বিকাল আনুমানিক ৩ টায় রাস্তার পারাপারের সময় আবুল হোসেন( ৬০) নামে সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের সংলগ্ন স্টেডিয়াম ও মারকাজ মসজিদে এপার ওপার পারাপারের জন্য একটা গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের উপর ফুট ওভারব্রিজ নেই । একটা ফুটওভার ব্রিজের অভাবে বহু তাজা প্রাণ দিতে হয়েছে প্রতিনিয়তই।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আবুল হোসেন নরসিংদী সদর উপজেলার চক্ষু হাসপাতালের পেছনের এলাকার বাসিন্দা। তার বাবার নাম রজব আলী। তিনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
পুলিশ জানায়, আবুল হোসেন তার ছেলে রাজিনকে দেখতে ফতুল্লায় এসেছিলেন। রাজিন স্টেডিয়ামের পাশের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ছেলেকে দেখে ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালক রুমান মোল্লাকে (২৩) আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। আহত অবস্থায় চালককে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও উপস্থিত জনসাধারণ বলছেন এরকম ঘটনা এর পূর্বেও আরো বহু ঘটেছে কিন্তু কর্তৃপক্ষ এখানে একটি পুরওভার ব্রিজ নির্মাণ করছে না কেন সেটা আমরা এলাকাবাসী ও বুঝে উঠতে পারছি না। একটা ফুট ওভার ব্রিজ পেতে আর কতো প্রাণ ঝরাতে হবে ??
ফতুল্লা স্টেডিয়ামটি একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর এর সংলগ্ন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই প্রতিনিয়ত এরকম তাজা প্রাণ ঝরে যায় একটি ফুটওভার ব্রিজ না হওয়া কারণে। অতি দ্রুত এই ফতুল্লা স্টেডিয়ামের পাশে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা এখন সময়ের দাবী হয়ে উঠেছে।