৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 517 Time View

আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলার আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, এবং জনাব ড. ফজলুল হক রুমন রেজা, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, শুধু মেধা নয়—মননের উৎকর্ষ সাধনেও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সফল ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করে কোনো পরিস্থিতিতেই যেন সমস্যা অজুহাতে পরিণত না হয়—সেদিকে দৃষ্টি রাখতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজ নিজ চরিত্র ও কর্মের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শে পরিণত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category