৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬ খ্রি: কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু এর ৭১তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের দোয়া ও শুভেচ্ছা। অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ  নারায়ণগঞ্জে ০১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ০১ জন দুষ্কৃতিকারী গ্রেফতার করেছে সদর থানার পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ডিসি ও এসপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনরত পোশাক শ্রমিক ও পুলিশের তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া। নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬,
  • 1 Time View

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

ফতুল্লা ও আশপাশের এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা জসিম দেওয়ানকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গড়ে তোলা একটি সাংগঠনিক কাঠামোর সঙ্গে জসিম দেওয়ানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। ফতুল্লা থানা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি অগ্নিসংযোগের ঘটনায়ও তাঁর ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান জানান, জসিম দেওয়ানকে ‘গেরিলা কমান্ডার’ বলা যাবে না। তবে ফতুল্লা ও আশপাশের এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক কয়েকটি মিছিল ও অগ্নিসংযোগের ঘটনায় জসিমের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সোনারগাঁ থানায় দায়ের করা বাসে অগ্নিসংযোগের একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

জসিম দেওয়ানের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে হাসিনুজ্জামান বলেন, কোনো কমিটিতে তাঁর পদ-পদবি থাকার তথ্য পুলিশের কাছে নেই। তবে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সৈয়দপুরের ফকিরা বাড়িসংলগ্ন একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম দেওয়ান ভবনের ছাদ থেকে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। তবে আশপাশে আগে থেকেই ডিবি সদস্যরা অবস্থান নেওয়ায় তাঁর পালানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাঁর কাছ থেকে বেশ কিছু লিফলেট, একটি ডায়েরি ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের একটি সূত্র। উদ্ধার করা এসব সামগ্রী পর্যালোচনা করে তাঁর কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category