১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট

আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদে জয় পেয়েছেন অভিভাবক ঐক্য পরিষদ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 48 Time View

আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদে জয় পেয়েছেন অভিভাবক ঐক্য পরিষদ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট, হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদেই জয় পেয়েছে অভিভাবক ঐক্য পরিষদ।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার নূরুননাহার বিউটির উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোঃ বেল্লাল হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক হালিমা খাতুন সহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ এস এম আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা প্রতীক নিয়ে তানভীর আলম ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীক নিয়ে মো. শফিউদ্দিন ৮০ ভোট পান।

অন্যদিকে নারী অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে ফাহমিদা আক্তার ৮৮ ভোট এবং আম প্রতীক নিয়ে শারমীন আক্তার ৭৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৮৬১ জন ভোটার ভোটা দিয়েছেন। প্রদত্ত ভোটের হার ৫৮ দশমিক ৯৮ শতাংশ।বাতিল হয়েছে ৪৬ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category