১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট

দিনাজপুরের হাকিমপুর সাব্ রেজিস্টার অফিসের দাবিহীন ১ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 111 Time View

দিনাজপুরের হাকিমপুর সাব্ রেজিস্টার অফিসের দাবিহীন ১ হাজার দলিল পুড়িয়ে ধ্বংস।।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘ ৮ বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকা ১ হাজার দলিল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল পুড়িয়ে ফেলা হয়।

জানা গেছে, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় সাবরেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তাহলে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে হাকিমপুর সাবরেজিস্ট্রার অফিসে জমে থাকা দাবিহীন দলিলগুলো আজ আগুন দিয়ে ধ্বংস করা হয়।

হাকিমপুর উপজেলা সাবরেজিস্ট্রার নাজমুল হক বলেন, আইন অনুযায়ী, দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করতে হয়। আমরা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে জমে থাকা এক হাজার দলিল আজ আগুন দিয়ে ধ্বংস করেছি।

তিনি আরও বলেন, এসব দলিলের মালিকদের মধ্যে কেউ দলিল বুঝে নিতে না আসায় এত বছর ধরে সেগুলো অফিসে সংরক্ষিত ছিল। পরবর্তীতে নিয়ম অনুযায়ী কমিটি গঠন করে ও প্রক্রিয়া সম্পন্ন করে দলিলগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।

এসময় স্থানীয় দলিল লেখক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা জানান, এই পদক্ষেপে অফিসের জায়গা খালি হয়েছে এবং পুরোনো কাগজপত্রের স্তুপ সরিয়ে নতুন কার্যক্রম আরও সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category