৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 52 Time View

নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুন

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরেসিদ্ধিরগঞ্জ থানার আদমজিনগর রোডস্থ শিমলপাড়া বিহারী কলোনি এলাকার রাজু মিয়ার মেয়ে সাথী আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১৭ জুন) বিকেল সোয়া ৪টা থেকে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ঝাউতলাস্থ জনৈক ইব্রাহিম মিয়ার ভাড়াটিয়া বাড়ী ৩য় তলার একটি ফ্লাটে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

তারা দীর্ঘ দিন ধরে বন্দর থানার ঝাউতলাস্থ জনৈক ইব্রাহিম মিয়ার ভাড়াটিয়া বাড়ী ৩য় তলার ফ্লাটে বসবাস করে আসছিল।
ঘাতক স্বামী জনী একই থানার একই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। হত্যাকান্ডের পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বন্দর থানার উপ পরিদর্শক রাজিউর রহমান গণমাধ্যমকে জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ৮টায় আমিসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ উদ্ধার করি।
হত্যাকান্ডের কারন তাৎক্ষণিক ভাবে কিছু জানা সম্ভব হয়নি । হত্যকান্ডের কারন জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ কর হয়েছে। ঘাতক স্বামী জনিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category