১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসরণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল। মায়ের আঁচল রিপোর্ট।

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 153 Time View

নারায়ণগঞ্জে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসরণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন ।

মদিনা মেরিটাইম গ্রুপের প্রায় ৯০০ শ্রমিক উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল করেছে।
একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলেও এ প্রতিষ্ঠানের শ্রমিকরাও কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানি কর্তৃপক্ষ নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন, ২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে। সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেওয়ার পাশাপাশি কোম্পানির নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি জানাই।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি অহিদুজ্জামান নবাব বলেন, শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই ও সার্টিফিকেট বাতিলসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক জসিম উদ্দিন বলেন, সরকারের নির্ধারিত ন্যূনতম বেতনও আমরা পাচ্ছি না। উল্টো জাহাজের অনিচ্ছাকৃত ক্ষতি হলে জরিমানা হিসেবে আমাদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। এতে আমাদের পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

তবে মদিনা মেরিটাইম কোম্পানির স্পেশাল অডিটর মাসুম সৈকত বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। আমি তাদের সাথে একমত। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।

অভিযুক্ত নির্বাহী পরিচালক আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category