৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিংয়ে থাকার গার্মেন্টস মালামাল ভর্তি ট্রাকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত  নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন গুরুতর আহত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা পঞ্চবটি রোডে একটি কভার ভ্যান ও একটি প্রাইভেটকার দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে । বন্দরে ৩ লাখ টাকায় আসামি ছাড়ার বিষয়টি মিথ্যা,ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা জসিম দেওয়ান ডিবির হাতে বন্দি। ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ ৪ আসনের আলোচিত এমপি শামীম ওসমান এর ভাই একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬,
  • 62 Time View

নারায়ণগঞ্জ জেলা থেকে নিষিদ্ধ সংগঠনের ০৭ জনসহ ১৪১ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জে ০৭ টি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ০৪ জন, ওয়ারেন্ট মূলে ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ০২ জনসহ সর্বমোট ১৪১ (একশত একচল্লিশ) জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ০৪ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ১৪১ জন গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত থানাভিত্তিক আসামিরা হলো নারায়ণগঞ্জ সদর থানা অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০১ জন, মাদক সেবনকারী ১৯ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন, ওয়ারেন্ট মূলে ০২, অন্যান্য ধারায় ০১ জনসহ মোট ২৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, মাদকসেবী
২৮ জন, ওয়ারেন্ট মূলে ০৪ জন এবং নিয়মিত মামলার আসামি ০২ জন মোট ৩৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা অভিযান পরিচালনাকালে মাদকসেবী ১৮ জন ও ওয়ারেন্ট মূলে ০২ জনসহ মোট ২০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানা অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী ০৭ জন, মাদক সেবনকারী ০৯ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন, নিয়মিত মামলার আসামি ০১ জন এবং অন্যান্য আইনে ০১
জনসহ মোট ১৯ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানা অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, মাদক ব্যবসায়ী ০৬ জন, মাদকসেবী ০৮ জন, ওয়ারেন্ট মূলে ০১ জন, ছিনতাইকারী ০৪ জনসহ মোট ২১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানা অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী ০৩ জন, মাদকসেবী ০৪ জন এবং নিয়মিত মামলার আসামি ০৩ জনসহ মোট ১০ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানা অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ০২ জন, মাদক সেবনকারী ০৩ জন, ওয়ারেন্ট মূলে ০৩ জন এবং নিয়মিত মামলার আসামি ০৩ জনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আজকে ০৭ টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ০৪ জন, ওয়ারেন্ট মূলে ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ০২ জনসহ সর্বমোট ১৪১ (একশত একচল্লিশ) জন আসামি গ্রেফতার করা হয়েছে প্রত্যেককে আয় সাতটি আওতায় আনা হবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত মাদক বিক্রেতা ও ডিলার নির্মূল করতে না পারছি তাই আপনারা মিডিয়া ভাইয়েরা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category