৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলা ধর্মীয় কোন বিভেদ নেই সবাই একসঙ্গে সমাজের কল্যাণে কাজ করি বললেন ডিসি।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫,
  • 206 Time View

নারায়ণগঞ্জ জেলা ধর্মীয় কোন বিভেদ নেই সবাই একসঙ্গে সমাজের কল্যাণে কাজ করি বললেন ডিসি ।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট, হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি :- গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ২০২৪ সালের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে ধর্মীয় বিভেদ নেই, সবাই একসঙ্গে সমাজের কল্যাণে কাজ করি। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এই প্রকল্পটি সময়োপযোগী পদক্ষেপ এবং শিক্ষার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে অপরাধ জগত থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে।

সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাসগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি এবং জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহকারী প্রকল্প পরিচালক শ্যামল চক্রবর্তী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নারায়ণগঞ্জের আহ্বায়ক এ্যাডভোকেট রাজীব কুমার মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যাণ সদস্য ঋষিকেশ মণ্ডল মিঠু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পি বলেন, সুন্দর মন এবং অসাম্প্রদায়িক চেতনা দিয়ে আমরা আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে পারি, যাতে তারা ধর্মান্ধতার শিকার না হয় এবং মানবতা ও সামাজিক মূল্যবোধকে সম্মান জানাতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category