৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সহায়তায় ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬,
  • 74 Time View

নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সহায়তায় ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় জ্বালানি অপচয় ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৪০০ টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ কেটে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ এর নেতৃত্বে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানীনগর এলাকায় এ অভিযানটি পরিচালিত হয়।

তিতাস গ্যাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, রাব্বানীনগর এলাকায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দেড় শতাধিক বাড়িতে স্থাপিত প্রায় ৪০০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রেগুলেটর ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর জালকুঁড়ি এলাকায় অবস্থিত ‘নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট’-এর অবৈধ গ্যাস সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হয়। নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলেন, “সরকারি সম্পদ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত চলবে। যারা বারবার একই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিতাস গ্যাস ও জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category