৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, জুন ২৯, ২০২৬,
  • 47 Time View

অর্থনৈতিক কারণে কোন শিশু শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না -ডিসি মো:রায়হান কবির

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,হারুন অর রশিদ সাগর, বিশেষ প্রতিনিধি:-

‘আসুন শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার ২৯ জুন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কোনো শিশুই অর্থনৈতিক কারণে শিক্ষা ও শৈশব থেকে বঞ্চিত হবে না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। শিশুরা থাকবে স্কুলে, খেলার মাঠে, কারখানায় নয়।

তিনি আরও বলেন, শিল্প কারখানার মালিকদের প্রতি আহ্বান, আপনারা শোভন কর্মপরিবেশ নিশ্চিত করুন এবং ১৮ বছরের নিচে কোনো শিশুকে নিয়োগ দেবেন না। এটি শুধু আইনের বাধ্যবাধকতা নয়, এটি মানবিক দায়িত্বও।

এসময় চেম্বার অফ কমার্স , বিকেএমইএ, কলকারখানায় , হোটেল মালিক, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিশুশ্রমের কুফল, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category