৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট নরসিংদীর পাইকাদিতে ৩ মাসের শিশুর পা ভেঙে দেয়ার ভাইরাল ভিডিওর আসল ঘটনা উন্মোচিত । মায়ের আঁচল রিপোর্ট চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা বন্ধে সরকার কাজ করছে। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, জুন ২২, ২০২৬,
  • 62 Time View

পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা বন্ধে সরকার সবার সঙ্গে আলোচনা করে সমাধান করবে- মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা বন্ধে সরকার সবার সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার ২২ জুন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আট দিনব্যাপী যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” শীর্ষক পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এড আবুল কালাম এমপি , নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন,মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ শিক্ষক, শিক্ষার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা । এই ইটভাটা বন্ধে সরকার সবার সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করবে।
তিনি বলেন বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে, তার মূল কারণ আমাদের স্বার্থপরতা। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত ছিল। আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। শিক্ষার্থীরা যদি নিজেদের পরিবারকে দূষণ সম্পর্কে সচেতন করে, তাহলে পরিবেশ সংরক্ষণ অনেক সহজ হবে।

তিনি আরও বলেন, বিদেশে একটি সেমিনারে তিনি দেখেছেন পরিবেশ রক্ষায় সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের বিতর্কে জাপান, সিঙ্গাপুরের উদাহরণ এসেছে। নিয়ম-শৃঙ্খলার ধারাবাহিক চর্চার মাধ্যমেই তারা উন্নত অবস্থানে পৌঁছেছে। আমরাও সেই চর্চা শুরু করেছি। শিশুদের ছোটবেলা থেকেই ভালো অভ্যাস গড়ে তুলতে পারলে তা দীর্ঘস্থায়ী হয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে প্রায় ৮ হাজারের মতো ইটভাটা রয়েছে, তার মধ্যে ৫ হাজারই অবৈধ। উন্নয়ন ও নির্মাণকাজের জন্য এখনো ইটের বিকল্প আমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারিনি। বিগত সরকারের সময় টার্গেট থাকলেও তা পূরণ হয়নি। আমরা সবার সঙ্গে কথা বলে এ থেকে উত্তরণের পথ বের করবো। কারণ ইটভাটা দূষণের একটা বড় উৎস। এছাড়া ইটিপি ব্যবহার না করা এবং গাড়ির ধোঁয়াও পরিবেশ দূষণ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এড আবুল কালাম এমপি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী। তাই পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করেই উন্নয়নের চিন্তা করতে হবে। স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, সহনশীলতা ও পরিবেশ সচেতনতা তৈরি করেছে। জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজনে সহযোগিতা করবে এবং পাশে থাকবে।

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিতর্ক উৎসবের ফাইনালে বিজয়ী হয় প্রাথমিক
চ্যাম্পিয়ন কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
রানারআপ ১০০নং বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক
চ্যাম্পিয়ন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ ও রানার আপ হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়।প্রধান অতিথি বিজয়ী ও রানার আপের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category