১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট

সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরুদী আইনে মামলা। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, জুন ২৭, ২০২৬,
  • 54 Time View

সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরুদী আইনে মামলা

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শনিবার (২৭ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ জনসহ উক্ত মামলায় ৪০ জনের নাম উল্লেখ রাখা হয়েছে। একই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৮০-৯০ জনকে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মিছিলের প্রস্তুতিকালে যাদেরকে আটক করা হয়েছিল তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফাতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২৬ জুন বিকেলে উক্ত মামলার এজাহারমীয় ১-১৩ আসামির নেতৃত্বে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ও বর্তমান সরকারের উৎখাত করারসহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগের কর্মী সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের মৌচাক ইউটার্নের চট্টগ্রামমুখী লেনে একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নৈরাজ্যকারীদের পরিকল্পনা মিছিলরে খবরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতারকৃত ১২জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিরা হলো রূপগঞ্জ উপজেলার মশুর আলীর ছেলে মো. সোহাগ (১৯), মৃত অন্য প্রসাদের ছেলো আনিস সরকার (১৮), তাপসের ছেলে তন্ময় (১৮), মাসুদ মিয়ার ছেলে ওয়ালিদ (১৮), মিয়া চানের ছেলে মাহফুজ আলম (১৮), তাইজুল ইসলামের ছেলে ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), ঢাকাস্থ ডেমরা ৭০নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন মো. সাব্বির হোসেন (২০), আজিজ মিয়ার ছেলে আবিদ (১৮), মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো আবির হোসেন (২৭), সুজন মিয়ার ছেলে তাওহিদ ইসলাম (১৮), মাসুদ আলমের ছেলে মো. রিয়াদ (১৮) এবং কামাল হোসেনের ছেলে মোঃ সোহেল (১৯)।

এই মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ড (৩৫), যাত্রাবাড়ীস্থ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান (২৮), মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিব্বির (৪৬), সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক (৫০), সিদ্ধিরগঞ্জ সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভুঁইয়া রাজু (৫০), সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন (৩৫) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category