১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের বেঙ্গালুরু চিকিৎসকের হাতে বেদম মার খেলেন বাংলাদেশের নাসরিন ও বিল্লাল দম্পতি। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লায় ফুটওভার ব্রিজের অভাবে আর কত তাজা প্রাণ দিতে হবে!! মায়ের আঁচল রিপোর্ট পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সীমান্তে নিজ বাহিনীর গুলিতেই বিএসএফ এর দুই সদস্য নিহত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ বাঘে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন / সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী সুমন। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী মানববন্ধন ও র্র্যালী অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ধর্মনিরপেক্ষ দল মত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্য পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা নবাগত নারী তথ্য অফিসার যোগদান। মায়ের আঁচল রিপোর্ট

হাকিমপুরে কৃষিঅফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫,
  • 316 Time View

হাকিমপুরে কৃষিঅফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরনঃ

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ৯০০ জন কৃষক বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার পেয়েছেন। এছাড়া ৪০০ জন কৃষক হাইব্রিড বোরো ধানের বীজ পেয়েছেন, প্রত্যেকে ২ কেজি করে বীজ গ্রহণ করেছেন।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগমের সভাতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাউল ইসলাম, হাকিমপুর হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

কৃষি কর্মকর্তা আরজেনা বেগম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতাও উন্নত হবে।”

উপজেলা নিঅবাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা প্রদান করছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো উৎপাদনে বড় ভূমিকা রাখবে।”

কৃষক হারেজ উদ্দিন জানান, “বর্তমান বাজারে সার ও বীজের দাম বৃদ্ধি পায় চাষাবাদে চাপ বেড়ে গিয়েছিল। সরকার বিনামূল্যে বীজ ও সার প্রদান করায় এবার আমরা অত্যন্ত খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category