২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে জেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। মায়ের আঁচল রিপোর্ট one student, one tree বাস্তবায়নের লক্ষে সোনারগাঁওয়ে ২৫ হাজার চারা গাছ বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ । মায়ের আঁচল রিপোর্ট মাসদাইরে বিকাশ ব্যবসায়ীক হত্যার প্রধান আসামী জাকিরকে গ্রেফতার করেছে ফতুল্লার পুলিশ। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন ,নারায়ণগঞ্জ সদর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফল মেলা ২০২৬ এর উদ্বোধন । মায়ের আঁচল রিপোর্ট এইচএসসি আলিম ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নকলমুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কঠিন নির্দেশনা,না মানলে ব্যবস্থা। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ ফতুল্লা দেলপাড়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে জবাই ও দুই হাতের রগ কেটে হত্যার দায়ের স্ত্রীকে গ্রেফতার । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ পালিত হয়েছে। মায়ের আঁচল রিপোর্ট ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি মাহবুব হোসেন। মায়ের আঁচল রিপোর্ট

কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬,
  • 2 Time View

কক্সবাজারে মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবি ২৪ ঘণ্টার মধ্যে ফেনী থেকে গ্রেফতার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,নাজিম উদ্দিন চৌধুরী,ফেনী প্রতিনিধি :

কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মোহাম্মদ আলী হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রবি (২৬)-কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে ফেনীর মহিপাল বাস কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, নিহত মোহাম্মদ আলী (৩৭) পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ পাহাড়তলী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলীকে মারধর করা হয়। পরদিন ৭ জুলাই বিকেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে লোহার হাতুড়ি ও রড দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৯ জুলাই কক্সবাজার সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং আরও ২–৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় রুজু হয়েছে।

র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মামলার প্রধান পলাতক আসামি রবি ফেনী সদর এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category