৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ০৭ টি থানা ও ডিবি কর্তৃক সর্বমোট ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৫ জন এবং ওয়ারেন্ট মূলে ০৪ জনসহ সর্বমোট ৯৬ (ছিয়ানব্বই) জনকে গ্রেফতার করেছে পুলিশ। नेपाल में रहे भारतीय राजदूत का दो दिवसीय वीरगंज दौरा/নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দুই দিনের বীরগঞ্জ সফর नेपाल के पोखरिया के बसंतपुर विद्यालय भवन के लिए 76 लाख से अधिक रुपये की सहायता परियोजना स्वीकृत/নেপালের পোখরিয়ার বসন্তপুর বিদ্যালয় ভবনের জন্য ৭৬ লাখের বেশি টাকার সহায়তা প্রকল্প অনুমোদিত। নারায়ণগঞ্জে ১৮৩ বোতল ESKUF সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে দুই পা ভেঙে দেওয়া সহ চোখেও আঘাত লাগার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের জেরে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ২ এসিল্যান্ড বদলি দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রকাশক, লেখক কলামিস্ট হাবিবুর রহমান বাদল স্বস্ত্রীক ওমরাহ উদ্দেশ্য দেশ ত্যাগ।

জেলা প্রশাসকের উৎসাহে নারায়ণগঞ্জ ০৯ টি স্বর্ণ ও ০৪ টি রুপা পদক অর্জন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫,
  • 392 Time View

জেলা প্রশাসকের উৎসাহ ও পাশে থাকায় নারায়ণগঞ্জ ০৯ টি স্বর্ণ ও ০৪ টি রুপা পদক অর্জন

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি:-

১১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত “জাতীয় কম্বাট জুজুৎসু প্রতিযোগিতা ২০২৫” এ সফলতার সাথে ০৯ টি স্বর্ণ পদক ও ০৪ টি রুপা পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গোরব অর্জন করেছে। এই জাতীয় অর্জন নারায়ণগঞ্জ জেলার অনেক বড় একটি অর্জন।

সকল খেলোয়ারদের অক্লান্ত পরিশ্রম, পারিবারিক সহযোগিতা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর উৎসাহ প্রদান ও সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা থেকে এবার ২৮ জনের একটি টিম এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, যখন দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে জর্জরিত বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাতে একাডেমির ক্ষুদে কারাতেদের অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল তখন গত ০৯ অক্টোবর তারিখে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আর্থিক অনুদান প্রদান করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন।

জেলা প্রশাসক খেলোয়াড়, কোচ ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নি:সন্দেহে এই অর্জন আমাদের নারায়ণগঞ্জের জন্য একটি বড় প্রাপ্তি। আমাদের এ চর্চাটি ধরে রাখতে হবে। যেকোন বড় সাফল্যের ও মহৎ অর্জনের পিছনে অনেক চেষ্টা ও পরিশ্রম প্রয়োজন। তাই তিনি সকলকে এই প্রচেষ্টা অব্যাহত রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে নারায়ণগঞ্জের এই গৌরবোজ্জ্বল ইতিহাস সমুন্নত রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category