৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান নবনিযুক্তএসপি। শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে – ডিসি সোনারগাঁওয়ে ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার থানা পুলিশ । বিভিন্ন মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নাটকীয়তার মধ্য দিয়ে সাবেক মেয়র আইভি গ্রেফতার/হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 165 Time View

নারায়ণগঞ্জে নানা নাটকীয়তার মধ্য দিয়ে মেয়র আইভি গ্রেফতার /হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

হারুন অর রশিদ সাগর, দৈনিক মায়ের আঁচল রিপোর্ট

সারারাত নানা নাটকীয়তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যা মামলাসহ মোট ছয়টি মামলায় তার বিরুদ্ধে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।
শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে শহরের দেওভোগে তার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে তার আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীর বাড়িতে প্রথম দফা অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে নেমে আসেন এবং আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানান। আইভীর সমর্থকরা তার বাড়ির চারপাশে অবস্থান নিয়ে বাঁশ, ভ্যানগাড়ি ও ঠেলাগাড়ি দিয়ে মূল সড়কে ব্যারিকেড তৈরি করেন।

গ্রেপ্তারের পূর্বে আইভী তার সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, পুলিশকে বলবা আমি দিনে ছাড়া যাব না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমর্থকদের তীব্র প্রতিরোধের মুখে অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা চুনকা কুঠিরে আটকা পড়েন। পরে রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
রাতভর আলোচনা ও অপেক্ষার পর ভোরের আলো ফোঁটার আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করে আইভীকে গ্রেপ্তার করেন।
এসময় আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলো এবং পুলিশও গাড়িবহর নিয়ে সতর্ক অবস্থানে ছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, আইভীর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও আছে। তিনি বলেন, “রাতেই তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল, তবে তিনি সে সময় পুলিশের সঙ্গে যেতে চাননি। তিনি দিনের আলোয় যেতে চান বলে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার প্র্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাকে প্রথমে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয়েছে। সেই মামলাগুলোতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে এই অভিযান চালানো হয়।’
পরে শুক্রবার, ৯ মে তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. মাঈনউদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ২৬ মে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলা শুনানি শেষে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট ৫টি মামলা রয়েছে।

উল্লেখ্য যে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি করপোরেশন ব্যবস্থা বিলুপ্ত হলে ডা. আইভী নিজ বাসাতেই অবস্থান করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category