৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার মাদকবিরোধী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্য গ্রেপ্তার

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, জুন ২২, ২০২৬,
  • 123 Time View

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্য গ্রেপ্তার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্য জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বাদি হয়ে থানায় মামলা করেন ভুক্তভোগি ওই নারী।

গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের তেকানী গ্রাম (বাগেরহাট) এলাকার সোহরাব হোসেনের ছেলে ও দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী অভিযোগে বলেন, তার স্বামী জীবিকার তাগিদে আট বছর আগে মালদ্বীপে চলে যান। এরপর থেকে দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন তিনি। অভিযুক্ত জাকির হোসেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সদস্য। সেই সুবাদে তার সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে প্রায় সময় তাকে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিয়ে আসছে ওই ইউপি সদস্য। তিনি ওই ইউপি সদস্যকে মৌখিকভাবে সতর্ক করে দেন ও ঘটনাটি তার প্রবাসী স্বামীকে এবং শশুর বাড়ির লোকজনদের জানান। পরে স্বামী প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে তার বাবা ও শশুর বাড়ির লোকজনদের বললে তখন তারা ওই ইউপি সদস্যকে সরাসরি মৌখিকভাবে সতর্ক করলে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ও বড় ধরণের ক্ষতি করবে বলে বলেন। এ বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। রোববার দিবাগত রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে ঘুম ভেঙ্গে যায় ওই প্রবাসীর স্ত্রীর। এ সময় তিনি টিনের শয়ন ঘরের দরজা খুলে বের হয়ে ওয়াশরুমে যান। এই সুযোগে ইউপি সদস্য তার অজান্তে শয়ন ঘরে ঢুকে পড়েন। ওয়াশরুমের কাজ সেরে শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ওই প্রবাসীর স্ত্রী। ঘরের ভেতরে লুকিয়া থাকা ওই ইউপি সদস্য হঠাৎ পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তিনি রক্ষা পাওয়ার জন্য ধস্তাধস্তি করলে ওই ইউপি সদস্য তার হাত দিয়ে মুখ চেপে ধরে বলে, চিৎকার চেচামেচি করলে তোকে খুন করে ফেলবো। এ সময় তার হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে আত্মচিৎকার করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আটক করেন ওই ইউপি সদস্যকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, এ ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারী বাদি হয়ে একটি মামলা করেছেন ও অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেলহাতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category