শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক উৎকর্ষে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা।
হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ’-
শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক উৎকর্ষে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে মঙ্গলবার তেইশ জুন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ আয়োজন করে এক বর্ণনাট্য মতবিনিময় সভা।
সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষার্থীদের মানবিক,মানসিকভাবে সুস্থ ও চারিত্রিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।
এবং অভিভাবকদের অবশ্যই সন্তানের প্রতি খেয়াল রেখে, তাদের কথা শোনা এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা প্রথমে পরিবার থেকেই শুরু করতে হবে।
সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান ।
সবাই বিশেষ অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে উঠে আসে একটি শিশু যখন নিরাপদ ও সহায়ক পরিবেশ পায়, তখন তার মেধা ও মনন দুটোই বিকশিত হয়। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের বন্ধু হয়ে তাদের সমস্যা বোঝে সমাধানের পথ বের করা এবং অভিভাবকদেরও সন্তানের ওপর শুধু একাডেমিক চাপ না দিয়ে তাদের মানসিক বিকাশে মনোযোগ দিতে হবে।
রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ শুধু পাঠদানের জন্য নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি গঠনে বিশ্বাসী।আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখবো।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করে আলোচনায় শিক্ষার্থীদের পড়াশোনার চাপ, মোবাইল আসক্তি, সময় ব্যবস্থাপনা ও নৈতিক শিক্ষা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে।