জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া পালন ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬, উপলক্ষে হাজীগঞ্জ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে দোয়া মুনাজাত করেছেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস।
বুধবার ৫ আগস্ট সকালে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার রীনা পারভীনের নেতৃত্বে জেলা তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত হয়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জেলা তথ্য অফিসার রীনা পারভীন তার বক্তব্যে বলেন, “শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে কাজ করে যেতে হবে।