১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি। নারায়ণগঞ্জের ৩৬ বোতল মাদক দ্রব্য ESkuf Syrup সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বন্দুক হাতে নিয়ে ভিডিও ধারণকারী দুই তরুণ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণ। মাদক কারবারীদের বিরোধের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত ১ জন যুবক আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়াল এর মাধ্যমে ১৫ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা প্রদান। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক সামারি ট্রায়েরের মাধ্যমে ১১ জন মাদক সেবীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা প্রদান। वीरगंज में ईद-ए-मिलादुन्नबी के अवसर पर ‘सीरतुन्नबी’ कार्यक्रम संपन्न/বীরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘সিরাতুন্নবী’ অনুষ্ঠান সম্পন্ন। নারায়ণগঞ্জে গৃহ ডাকাতির ঘটনায় অন্ত:জেলা ডাকাত চক্রে দুই সদস্যকে লুণ্ঠিত স্বর্ণালংকার,নগদ অর্থ,স্বর্ণ গলানোর যন্ত্রপাতি সহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ मोहम्मद (स.अ.) के जन्मदिवस के अवसर पर वीरगंज के विद्यालयों में सरकारी अवकाश, महानगरपालिका के कार्यालय सामान्य रूप से संचालित होंगे/মোহাম্মদ (সা.)-এর জন্মজয়ন্তী উপলক্ষে বীরগঞ্জের বিদ্যালয়ে সরকারি ছুটি, মহানগরীর দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 2 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আটককৃত ১৭ জন মাদকসেবী কে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে ২৮/০৮/২৬ খ্রি. বিকেল ৫.০০ ঘটিকা হতে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত ০৩ টি আভিযানিক দল সোনারগাঁও থানাধীন কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার এবং সোনারগাঁও যাদুঘর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোট ১৫ (পনেরো) জন মাদকসেবীদের গ্রেফতার করা হয়। এই ১৫ জন মাদকসেবীদের অদ্য ২৯/০৮/২৬ খ্রি. বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছিন আরাফাত সামারি ট্রায়াল এর মাধ্যমে ০৮ জন মাদকসেবীকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ৫০০/-টাকা জরিমানা, ০৭ জন মাদকসেবীকে ০৫ দিনের সশ্রম কারাদন্ড এবং ২০০/- টাকা জরিমানা সহ মোট ১৫ (পনেরো) জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও বটতলা ৬ষ্ঠ তলা বিল্ডিং এর সামনে জনৈক সুমনের সিএনজি গ্যারেজের ভিতর মাদক স্পটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মোট ০২ (দুই) জন মাদকসেবীদের আটক করা হয়। অদ্য ২৯ আগস্ট ২০২৬ খ্রিঃ (শনিবার) বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছিন আরাফাত আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল করে ০৫ (পাঁচ) দিনের সশ্রম কারাদন্ড (সাজা) এবং ৫০০/-টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ ১। নাদিম হোসেন (৩৪), পিতা- আমির হোসেন, মাতা- নাজমা বেগম, সাং- এসও বটতলা ৬ষ্ঠ তলা বিল্ডিং এর পাশের বাড়ী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মিশন মিয়া (২৩), পিতা- মৃত জাকির হোসেন, মাতা- মৃত নুর জাহান বেগম, সাং- এসও রোড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক আটককৃত সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলোঃ (১) মোঃ মিলন মিয়া (২৩), পিতা- আব্দুস সামাদ, মাতা- মর্জিনা বেগম, সাং- মেকুরটারী, থানা- রাজারহাট, জেলা- কুড়িগ্রাম, বর্তমান সাং- সোনাপুর, মেম্বার গলি, নোয়াখাইল্লা বাসার ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (২) শ্রী বিজয় দাস (২৬), পিতা- ছমির দাস, সাং- সান্তাহার, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া, বর্তমান সাং- কাঁচপুর, বেসিক জমির এর ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (৩) মোঃ জুয়েল (২২), পিতা-মোর্শেদ মিয়া, মাতা- পারভীন বেগম, সাং- দাসনোয়াগাঁও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (৪) রুহুল আমিন (১৯), পিতা- মৃত আউয়াল, মাতা- রেখা বেগম, সাং-মুন্দিরপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (৫) শাহীন (২৬), পিতা- মৃত মোসলেম ভূঁইয়া, মাতা- রেহেনা বেগম, সাং- মুন্দিরপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (৬) মোঃ আশিক (২২), পিতা- মৃত হাশেম, মাতা- রহিমা বেগম, সাং- মুন্দিরপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (৭) রাব্বি মিয়া (২৫), পিতা- নজরুল ইসলাম, মাতা- নিলুফা বেগম, সাং- মুন্দিরপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (৮) বিল্লাল সরকার (২৭), পিতা- দাইয়ান মেম্বার, সাং- সেনপাড়া, বারদী, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (৯) মোঃ ইউসুফ (২৪), পিতা- বাচ্চু মিয়া, সাং- পানাম গাবতলী, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (১০) মোঃ আরিফ হোসেন (২৫), পিতা- মকবুল হোসেন, সাং- ভাটিবন্দর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (১১) মোঃ রিপন (৩৭), পিতা- মোঃ সহিদুল্লাহ, সাং- সাহাপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; (১২) আলামিন (২৫), পিতা- শামসুদ্দিন, সাং- উলুকান্দি, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ; ১৩। ওমর ফারুক(৫০), পিতা- আব্দুল মালেক, মাতা- ফুলভানু, সাং- ফতেকান্দি, ১ নং ওয়ার্ড থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ; ১৪। কাজি রিপন(৪২),পিতা- মৃত মন্ডু ডাক্তার, সাং- মাছুমাবাদ, ভূলতা গাওছিয়া, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ১৫। হৃদয়(৩২) , পিতা- মৃত আবু বক্কর, সাং- শ্রীনগর, থানা-ভৈরব , জেলা- কিশোরগঞ্জ, এ/পি- যাত্রামুড়া, দেনদা হাজীর ভাড়াটিয়া, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগন্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category