৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর। স্থানীয় সরকার নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ০২ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ডে জড়িত ধিমনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নারায়ণগঞ্জ বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ সকল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১জন সহ ৬৮ জন অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬,
  • 3 Time View

জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি।

হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-

রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ সকালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুর রহমান, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেল সুপার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে স্কুল-কলেজ, খেলার মাঠ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সরকারি দপ্তরের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মমুখী সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
এসময় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভাপতি এর বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, উন্নয়নের পূর্বশর্ত সমন্বয়। তাই সমন্বয় করে সবাই কাজ করলে কোন কাজেই বিফল হয় না।
সব দপ্তরকে একসাথে টিম হিসেবে কাজ করতে হবে, যাতে জনগণ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবে।

তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেঙ্গু। আমি সকল দপ্তর প্রধানকে নির্দেশ দিচ্ছি, আপনাদের অফিস, স্কুল-কলেজ, খেলার মাঠসহ আওতাধীন সকল প্রতিষ্ঠানে কোথাও যেন পানি জমে এডিসের প্রজননক্ষেত্র তৈরি না হয়। নিয়মিত মনিটরিং করতে হবে। তাই বিভিন্ন দপ্তরের অফিস সহকারী ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে দাপ্তরিক কার্যক্রম যেন আরো গতিশীল হয় এবং জনগণ যেন দ্রুত হয়রানি মুক্ত সেবা পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category