৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকিবাজার মাদকবিরোধী কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার। নারায়ণগঞ্জ বেকার যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে মাশরুম চাষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযানের কঠিন নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ ডিসি। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। नेपाल की एक साल से लापता महिला भारत से बरामद, परिवार को किया गया सुपुर्द /নেপালের এক বছর ধরে নিখোঁজ নারী ভারত থেকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর।

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬,
  • 17 Time View

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-

সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ টায় জেলা পুলিশ, নারায়ণগঞ্জের আয়োজনে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।”

এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা সকল থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশগ্রহণ করছে।
খেলার উদ্বোধনী ঘোষণা শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়ামোদী সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category