৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩৫ বোতল স্কার্ফসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত পরে স্বামী নিজেই আত্মহত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার করেছে পুলিশ পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ । পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার নরসিংহপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জন মাদকসেবী গ্রেফতার। নারায়ণগঞ্জে জেল বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। बीरगंज की मुख्य सड़क विस्तार में धार्मिक स्थलों का संरक्षण/নেপালের বীরগঞ্জের প্রধান সড়ক সম্প্রসারণে ধর্মীয় স্থাপনা সংরক্ষণ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে BKMEA, NCCI ও We Are Volunteers-এর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ।

নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ , বাংলাদেশ
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬,
  • 13 Time View

নারায়ণগঞ্জ পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর বিশেষ প্রতিনিধি:-
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

পরবর্তীতে সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়ে চলে দিন ব্যাপী। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সামষ্টিক সমস্যা ও বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার এর উত্থাপিত বিষয়সমূহ গুরুত্বসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যাসমূহ সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের উল্লেখযোগ্য সাফল্য—
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব দীপংকর ঘোষ এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিন বিশেষ পুরস্কার লাভ করেন। বন্দর থানা এলাকায় ইসলামী আন্দোলনের কর্মী বুলবুল’কে আলোচিত দুর্ধর্ষ সন্ত্রাসী শেখ সিফাত ও তার বাহিনী হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ সিফাতসহ ১১ জন আসামিদের মাত্র ০৬ ঘণ্টার মধ্যে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্ত্রাসী শেখ সিফাত এর নামে ১৪ টি মামলা রয়েছে।

এসআই (নিঃ) মোঃ রমজান হোসেন শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। তিনি মোট ৫৬টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তিসহ আইনগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এএসআই (নিঃ) আনোয়ার হোসেন শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন। তিনি মোট ৩৮টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, আসামি গ্রেফতার এবং ৩৯ পিস ইয়াবা ও ০৬ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এসআই মোঃ আবু সাদেক শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন। তিনি ০৫ জন আসামি গ্রেফতারসহ ৭৬ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই নন্দন চন্দ্র সরকার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এবং ক্লুলেস মামলার ডিটেকশনকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন। তিনি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত হায়েস গাড়ি উদ্ধার করেন।
এসআই মফিজুল ইসলাম পিপিএম ক্লুলেস মামলার ডিটেকশনকারী অফিসার হিসেবে পুরস্কৃত হন। তিনি ডাকাতি মামলায় আসামি গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারের পাশাপাশি অপহৃত ০৩ জন ভিকটিমকে ৫৮ ঘণ্টার মধ্যে উদ্ধার এবং অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এসআই (নিঃ) মিঠুন কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ ডিবি অফিসার নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এছাড়াও জেলা বিশেষ শাখা (ডিএসবি)-তে কর্মরত এসআই (নিঃ) মোঃ ইজাহার আলী, ওয়াচার কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান, ওয়াচার কনস্টেবল মোঃ ইসমাইল খান, কনস্টেবল মোঃ সাজ্জাদ বিন ইউসুফ (এসএএফ) এবং কনস্টেবল মামুন অর রশিদ (এসএএফ)-কে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এরপর দুপুর ১২.০০ ঘটিকায় আগস্ট ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আগস্ট ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, অপরাধের পরিসংখ্যান ও আইনগত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয় সভাপতিত্বে উপস্থিত ছিলেন অপরাধ পর্যালোচনা সভায় সিআইডি, নারায়ণগঞ্জ চিফ মোঃ জাকির হোসেন; পিবিআই, নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম মহোদয়; ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল-মাহমুদ এবং
জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category